স্বর্ণের দামে এবার কিছুটা স্বস্তি ফিরল দেশের বাজারে। এক ধাক্কায় ১ হাজার ৬৯১ টাকা কমেছে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম। ফলে গহনা কিনতে আগের তুলনায় কিছুটা কম খরচ হবে ক্রেতাদের।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
এর আগে শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম জানানো হয়।
নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেটের পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন এই দর নির্ধারণ করেছে বাজুস।
এসি//