স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৩৭১ জন। এছাড়া খুলনা বিভাগে ২৮৬, বরিশালে ১৬৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪, চট্টগ্রামে ২৮৮, ময়মনসিংহে ১০৮, রংপুরে ৭৩, রাজশাহীতে ১৩০ এবং সিলেটে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন করে ১ হাজার ৭৮২ জন আক্রান্ত হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৪৯ জনে। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৭০ জন।

নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২০৯। এর মধ্যে শুধু চলতি সপ্তাহেই মারা গেছেন ৩১ জন। 

এদিকে, গেল ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৭ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৮৭৪ জন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেঙ্গু #ডেঙ্গুতে মৃত্যু