জাতীয়

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

বায়ান্ন প্রতিবেদন

মৎস্য অধিদপ্তরের দেওয়া ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।

মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষর করা এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই এসব সনদের আওতায় ইলিশ আমদানি বন্ধ রয়েছে।

আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মৎস্য অধিদপ্তরের পাঠানো একটি চিঠি তারা পেয়েছেন। সেখানে একাধিক অনাপত্তি সনদ বাতিলের কথা উল্লেখ রয়েছে। এ সিদ্ধান্তের কারণে ইলিশ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় আমদানিকারকেরা সমস্যায় পড়েছেন।

ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

তিনি জানান, আমদানির উদ্দেশ্যে ভারতের অংশে কেনা ইলিশ রাখা হয়েছিল। এখন সেগুলো কম দামে ফেরত দিতে হবে। এর পাশাপাশি আমদানি বাবদ যে ব্যয় হয়েছে, সেখানেও লোকসান গুনতে হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মৎস্য অধিদপ্তর #ইলিশ আমদানি #ভারত