ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ প্রশংসা করে সংস্থাটির কমান্ডারকে হাতে লেখা চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ করে লেখা চিঠিতে খামেনি বলেন, নিজের ও নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে তিনি খুব কমই লিখেছেন। সৎ মানুষের স্বভাবই এমন—তারা নিজেদের কাজ নিয়ে খুব বেশি কথা বলেন না।
হাতে লেখা ওই বার্তায় খামেনি আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার গুণে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফলস্বরূপ আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান এবং অপার বরকত ও বিজয় দান করবেন।
সূত্র: মিডল ইস্ট আই
এসি//