আন্তর্জাতিক

দেশে দাম বৃদ্ধির দিনেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

হুথি হামলা সত্ত্বেও সৌদি আরব থেকে তেলের আংশিক রপ্তানি আবার চালুর খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম গত এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আল জাজিরার এক প্রতিবেদনে রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে রয়টার্সের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গত ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এসময় ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলে ২ দশমিক ১৬ ডলার (২.০৮ শতাংশ) হ্রাস পেয়ে ১০১ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়।

পাশাপাশি ডব্লিউটিআই ক্রুডের দর ব্যারেলে ২ দশমিক ১৫ ডলার (২.১৪ শতাংশ) কমে নেমে আসে ৯৮ দশমিক ১৫ ডলারার/

আন্তর্জাতিক কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানান, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নিরসনে একটি কূটনৈতিক পথ উন্মোচিত হতে পারে এমন প্রত্যাশাই তৈরি হয়েছে। এই আশাবাদের ওপর ভর করেই তেলের বাজার থেকে ভূরাজনৈতিক ঝুঁকিজনিত বাড়তি মূল্যের চাপ কিছুটা শিথিল হচ্ছে।

তবে এই কূটনৈতিক উদ্যোগ বাস্তবে কতটুকু ফলপ্রসূ হবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #আন্তর্জাতিক #বাজার #তেল #দাম #বৃদ্ধি