অর্থনীতি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ৫০ টাকা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বর্ণের নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা  নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরী প্রযোজ্য। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের নিকট থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বর্ণ #স্বর্ণের দাম