জাতীয়

আইন অনুযায়ী যোগ্যরাই স্থানীয় নির্বাচনে অংশ নেবেন: সিইসি

বায়ান্ন প্রতিবেদন

আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিরাই স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী প্রশিক্ষণ কোর্সে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। সুন্দর নির্বাচন নিশ্চিত করতে পুলিশের সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। নির্বাচন নিয়ে মানুষের আস্থা ফিরে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

পুলিশের ওপর আস্থা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো অবস্থায় রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন কমিশনার #এএমএম নাসির উদ্দিন