দেশজুড়ে

স্ত্রীকে কুপিয়ে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে স্বামী

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর ফাঁস দিয়ে আত্ম হত্যা করেছে মফিজুল হক (৭৫) নামে এক ব্যাক্তি।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে।  শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত দম্পতির প্রবাসী ছেলের স্ত্রী শাপলা বেগম জানান, সন্ধ্যায় দাওয়াত খেয়ে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে জানালা দিয়ে ভেতরে শাশুড়ি মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে মফিজুল হককে ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং মনোয়ারা বেগমকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরে মফিজুল হকের মানসিক সমস্যার জন্য চিকিৎসা চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের একপর্যায়ে তিনি ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ঘরের ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে ফাঁস নিয়ে আ ত্ম হ ত্যা করেন।

মফিজুল হকের জামাতা রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাদের মামলা দায়েরের ইচ্ছা নেই। কার বিরুদ্ধে মামলা করব, আসামি তো নিজেই আত্মহত্যা করেছেন। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

ওসি মতিউর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে । হত্যায় ব্যবহৃত রক্তমাখা হাসুয়াটি ওই ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী

 

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁপাইনবাবগঞ্জ #স্ত্রী #হ ত্যা