জাতীয়

ট্রাম্পের চাওয়া অনুযায়ী বোয়িং কিনছি, আরও লিজ নিব : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প একটা জিনিস চেয়েছে যে, ‘আমাদের বোয়িংগুলি ইউজ করেনআমরা করছি,আমরা কিনছি। ১৪টি বোয়িং কিনছি, আরও আমরা লিজ নিব। আমরা ফ্রান্স, ইংল্যান্ড এবং জার্মানি থেকে যে এয়ারবাস (উড়োজাহাজ) তৈরি হয়, সেখান থেকেও কিনছি

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  ময়মনসিংহ জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা দেশটাকে উন্নত করবসকলে দায়িত্ববান হলে আর কিছু লাগে না।মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১৮ ঘণ্টা কাজ করছেন এখন। বিগত সরকারের আমলে, অনেকেই হয়তো ইচ্ছা না থাকলেও যেহেতু সরকারি কর্মকর্তা, তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতে হয়েছে। যে কাজগুলি জনবিরোধী কাজ ছিল

তিনি বলেন, এখন আমরা করতে চাই জনবান্ধব কাজজনবান্ধব কাজ করতে হলে আপনাদের (সরকারি কর্মকর্তাদের) সকলকে একটু সেক্রিফাইস করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার বিদায় যদি এরকম হয়ে থাকে এবং তার থেকে যদি আমরা রাজনীতিবিদেরা শিক্ষা না নিই, তাহলে এই বাংলাদেশ আর কোনদিন শিক্ষিত হবে না। শিক্ষা নিতে হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিমানমন্ত্রী