নেপালের ত্রিশূলী-৩এ (Trishuli-3A) জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে উদ্ধারকাজ জোরদার করা হয়েছে এবং এর অংশ হিসেবে 'বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙার কার্যক্রম'ও চালানো হচ্ছে। বলে জানিয়েছে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়।
রোববার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (X)-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় নেপাল প্রধানমন্ত্রীর কার্যালয়।
এতে বলা হয়েছেন, উদ্ধারকাজ তরান্বিত করতে ৯০ সদস্যের একটি যৌথ দল মোতায়েন করা হয়েছে। এই দলে সশস্ত্র বাহিনী, পুলিশ এবং প্রশিক্ষিত কুকুরসহ উদ্ধারকর্মীরা রয়েছেন।
এর আগে সুড়ঙ্গের ওপরের অংশে ২ ফুট বাই ৩ ফুট (০.৬ বাই ০.৯ মিটার) মাপের একটি ছিদ্র করা হয়েছিল এবং উদ্ধারকর্মীরা দড়ির সাহায্যে নিচে নেমেছিলেন। কিন্তু ভেতর থেকে সাড়া দেওয়ার জন্য ডাকাডাকি করেও তাঁরা কোনো সাড়া পাননি।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, "কঠিন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি" সত্ত্বেও উদ্ধারকারী দলটি "দিন-রাত বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে" এবং অভিযান অব্যাহত রয়েছে।
নিখোঁজ আড়াই হাজারেরও বেশি মানুষের মধ্যে কয়েকশ ব্যক্তি নেপালের বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে ধারণা করা হচ্ছে।
আই/এ