আবহাওয়া

চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস ও সংশ্লিষ্ট বিভাগে সাময়িক জলাবদ্ধতার  সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

এর কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভারী বৃষ্টি