জাতীয়

গ্যাস সরবরাহ শুরু করেছে সামিট, আবারও বন্ধ এক্সিলারেট টার্মিনাল

সামিট এলএনজি টার্মিনাল থেকে আংশিকভাবে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটিতে আবারও বন্ধ হয়ে গেছে এক্সিলারেট টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ। এটি রাত ৮টা পর্যন্ত সরবরাহ শুরু করতে পারেনি। এতে গ‍্যাসের সংকট এখন আরও তীব্র হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রায় ১১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু করে টার্মিনালটিএক বিজ্ঞপ্তিতে সামিট গ্রুপ এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ধীরে ধীরে সরবরাহ বাড়িয়ে ১৫ আগস্ট রাত ২টার দিকে প্রায় পূর্ণ সক্ষমতায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহে পৌঁছানোর আশা করা হচ্ছে।

জানা গেছে,  আজ সন্ধ‍্যা ৭টায় ভিটল এশিয়া নামের একটি জাহাজ সামিটের টার্মিনালে যুক্ত হয়েছে। এলএনজি স্থানান্তর করে পাইপলাইনে সরবরাহ শুরু করতে ৭-৮ ঘন্টার মতো সময় লাগে। এ হিসেবে আজ রাত ২টা থেকে গ‍্যাস সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ধীরে ধীরে সরবরাহ বাড়ানো হবে। সকালে এটি ৫০ কোটি ঘনফুটে পৌঁছাতে পারে। তবে টার্মিনালে আগের মজুত থাকা এলএনজি থেকে ইতিমধ‍্যে ৯ কোটি ঘনফুট করে সরবরাহ দিতে শুরু করেছে সামিট।

এর আগে মজুত যাতে ফুরিয়ে না যায়, সে জন্য গত সোমবার সন্ধ্যা থেকেই সামিটের টার্মিনাল থেকে সরবরাহ কমানো হয়। মঙ্গলবার এটি ২০ কোটি ঘনফুটে নেমে আসে। বুধবার থেকে গতকাল বিকেল পর্যন্ত ১০ কোটি ঘনফুট করে সরবরাহ করা হচ্ছিল। গতকাল বিকেল ৫টায় সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়

এদিকে আংশিক সক্ষমতায় চালু থাকা এক্সিলারেটের টার্মিনাল থেকে কখন গ্যাস সরবরাহ শুরু হবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছ্য জানা যায়নি।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এলএনজি