জাতীয়

বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ১নং ইউনিটের পাম্পে ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। ইউনিটটি চালু করতে একদিন সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে এই ইউনিট বন্ধ হয়ে যায়বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে,  সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছিল। 

তবে এই কেন্দ্রের ৩নং ইউনিটটি চালু রয়েছে। বন্ধ হওয়া ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিলআর এই কেন্দ্রের ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বড়পুকুরিয়া