জাতীয়

ব্রিকস সম্মেলনে ভারতে যাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন,  ‘‘ব্রিকস একটা মাল্টিল্যাটারাল বডি, যেখানে বাংলাদেশ অবশ্যই অংশগ্রহণ করতে আগ্রহী। সেই হিসেবে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবে কিনা সেটা ওনার ব্যস্ততা, ওনার সময়, উনি বলে দেবেন। সিদ্ধান্তটা ওনার শিডিউলের ওপর নির্ভর করবে, উনি যেতে পারবেন কী পারবেন না।’’

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন,

প্রতিমন্ত্রী বলেন, ‘‘ভারত আর বাংলাদেশের সম্পর্ক উন্নত হোকসেটা আমি বিশ্বাস করি যে দুই দেশের সরকার দুই দেশের জনগণ সেটা চায়। কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে এবং সেটা যদি ভারত সরকার এখনই বন্ধ না করে, এই মুহূর্তে বন্ধ না করেতাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জনগণের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে।’’

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক ইস্যু আছে। যেগুলো আলোচনা ও বৈঠকের মাধ্যমে সমাধান করতে হবে। সমাধানের প্রয়োজন আছে। সুতরাং, অবশ্যই আমরা বসতে চাই, আমরা আলোচনা করতে চাই এবং সেই সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে যে তারা এই স্বৈরাচারী ফ্যাসিবাদী যারা সাজাপ্রাপ্ত, যারা ভারতের মাটিতে আশ্রয় নিয়ে আছে। তাদের বক্তব্য তারা এখনও চলতে দেবে কিনা

তিনি আরও বলেন, আরও বলেন, যে কাজে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট আহত করে, সেই জায়গায় ভারতকে সংবেদনশীল হতে হবে।’’

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পররাষ্ট্র প্রতিমন্ত্রী