রাজধানী

ঢামেক থেকে দুই নারীর মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে দুই অজ্ঞাতপরিচয় ভবঘুরে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে। 

সোমবার (২৭ জুলাই) সকালে হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।   

পুলিশ জানায়, সকালে জরুরি বিভাগের পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা হাসপাতাল পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ ক্যাম্পের সদস্যরা ও ওয়ার্ড মাস্টারের সহযোগিতায় তাদের উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, এর আগেই তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, দুই নারী দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে ভবঘুরে হিসেবে বসবাস ও ঘোরাফেরা করতেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে শাহবাগ থানা পুলিশ প্রয়োজনীয় তদন্ত শুরু করবে।  

  

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢামেক #নারী #মরদেহ