জাতীয়

শুধু চাকরি নয়, তরুণদের কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী ও বিএন্সপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিতে পড়াশোনা করলেই সবাইকে সরকারি চাকরিতে যেতে হবেএমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কৃষিভিত্তিক ব্যবসা, শিল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষিত তরুণদের কর্মসংস্থান এখন বড় চ্যালেঞ্জ। তাই শুধু ডিগ্রি অর্জন নয়, দক্ষতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটিয়ে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে কৃষিকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও উৎপাদনশীল খাতে রূপান্তরে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং নতুন প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও মাঠপর্যায়ের কৃষকদের সম্মিলিত ভূমিকার ওপর তিনি জোর দেন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেন, দেশের কৃষি উৎপাদন ও কৃষি গবেষণায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল