মশা নিয়ন্ত্রণে বিদেশি রাসায়নিকের ওপর নির্ভর না করে দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তি পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কার্যকর প্রমাণিত হলে তা মশা নিধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (২০ জুলাই) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইয়ুথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে মশা দমনে যে রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, তা প্রত্যাশিত ফল দিচ্ছে না। তবে দেশীয় রাসায়নিক ও প্রযুক্তির সমন্বয়ে নতুন যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মশার লার্ভা ধ্বংস করা। নতুন প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ সফল হলে সিটি করপোরেশন ও দেশীয় উদ্ভাবকদের যৌথ উদ্যোগে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর হবে।
এ সময় তিনি দেশীয় গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার পাশাপাশি সিটি করপোরেশনগুলোকে নতুন প্রযুক্তি যাচাই-বাছাই করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এআর//