রাজনীতি

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

বিএনপি নেতা মো. রাশেদ খাঁন সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী পদে নিযুক্ত হয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের তথ্য উল্লেখ করে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরটি নিশ্চিত করেন।

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারীর দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

রোববার (২০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নতুন দায়িত্বের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন

ফেসবুক পোস্টে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে রাশেদ খাঁন লেখেন, আলহামদুলিল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আমাকে সচিব পদমর্যাদায় তার রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।

নতুন এই পথচলায় দেশবাসীর দোয়া চেয়ে তিনি আরও উল্লেখ করেন, আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। এজন্য সবার ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমের এই স্ট্যাটাসের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা অফিসিয়াল প্রজ্ঞাপনের একটি ছবিও যুক্ত করে দেন এই বিএনপি নেতা

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #মো. রাশেদ খাঁন #প্রধানমন্ত্রী