জাতীয়

জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার মোজাফফরের বিচার প্রক্রিয়া দেখছে সেনাবাহিনী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,  সাবেক মেজর মোজাফফর দীর্ঘদিন গোপনে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। যেহেতু এ মামলার অন্যান্য অভিযুক্তদের যে আইনে বিচার হয়েছে, একই আইনে তারও বিচার হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম সেনাবাহিনী পরিচালনা করছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে কক্সবাজারের চকরিয়ার লক্ষ্যারচর শিকলঘাটায় বন্যাদুর্গতদের মাঝে বিজিবির উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সরকার সব উদ্যোগ নিচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি মৎস্য ও কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্ব দিচ্ছে সরকার।

বিজিবি জানিয়েছে, শুক্রবার বন্যাকবলিত চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভা, লক্ষ্যারচর ইউনিয়ন ও কাকারা ইউনিয়নের ১৫০০টি পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বিজিবির মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৭০০ অসহায় ও বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী