জাতীয়

বন্যাদুর্গতদের জন্য ক্ষুদ্রঋণের কিস্তি বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত জানিয়েছেন, বন্যাকবলিত মানুষের আর্থিক চাপ কমাতে চলতি জুলাই মাসের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন

প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে অনেক মানুষের আয়-রোজগার কমে গেছে। এ পরিস্থিতিতে ক্ষুদ্রঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে যাতে তারা অতিরিক্ত আর্থিক চাপে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিও বিষয়ক ব্যুরোর সঙ্গে আলোচনা করে চলতি মাসের ক্ষুদ্রঋণের কিস্তি আদায় সাময়িকভাবে বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ প্রতিমন্ত্রী