দেশজুড়ে

৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ১

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর নানি বাদী হয়ে দুই জনের নামে কলাপাড়া থানায়  মামলা দায়ের করেন । পুলিশ ধর্ষন চেষ্টার সহায়তাকারী আলা মৃধা (৪৫) কে গ্রেফতার করেছে।

বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটেআজ (১৬ জুলাই) দুপুরে মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম

পুলিশ ও ভুক্তভোগীর পারিবার জানায়, ওই শিশুর মা ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন। শিশুটি ছোনখোলা গ্রামের তার নানির বাড়িতে  থাকে। গতকাল দুপুরে সে ঘরের বাহিরে খেলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নেয়।

ঘরে কেউ না থাকায় শহিদুল তাকে ধর্ষনের চেষ্টা করেএ সময় আলা মৃধা বাহির থেকে পাহারা দেয়। পরে শিশুটি ডাকচিৎকার দিলে স্থানীয়রা ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। এসময় শহিদুল পালিয়ে যায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থার মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু শিশুটির নানি সেটি না মেনে মামলা দায়ের করেন।

ওসি নজরুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার সহায়তাকারীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। শিশুটি তার নানির হেফাজতে রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ধর্ষণ #কলাপাড়া