জাতীয়

সংসদ ভবনের সামনে থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিনদফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীদের লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৬ টায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামী দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব থেকে সংসদ ভবনের সামনে অবস্থান নেন এবং ভেতরে ঢোকার চেষ্টা করেন।

পুলিশ বাধা দিলে শিক্ষার্থীরা পুলিশের ওপর ঢিল নিক্ষেপ করে। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা আসাদ গেটের সামনে অবস্থায় নিয়ে বিভিন্ন শ্লোগান দেন। পরে পুলিশ তাদের আবারও ধাওয়া দিয়ে সায়েন্সল্যাবের দিকে সরিয়ে দেয়।

এই মুহুর্তে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সংসদ ভবন