দেশজুড়ে

প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, মাদরাসা সুপার গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে শারীরিক প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে একটি দাখিল মাদরাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে উপজেলার নিজ বাড়ি থেকে অভিযুক্ত বাকী বিল্লাহ (৫২)কে আটক করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী ওই তরুণী বাকী বিল্লাহর চাচাতো শ্যালিকা এবং পরিবারের সদস্যদের সঙ্গেই বসবাস করতেন। অভিযোগ রয়েছে, চলতি বছরের ২১ জানুয়ারি বিকেলে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তিনি তরুণীকে ধর্ষণ করেন।

কয়েক মাস পর তরুণীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, তিনি প্রায় ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় তরুণীর চাচা বাদী হয়ে গত ২৫ জুন আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার মামলাটি নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত বাকী বিল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে নেওয়া হয়েছে।

   

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #নন্দীগ্রাম #ধর্ষণ