জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনার বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের দেড় বছরের একটা অস্থির সময় ছিলো যমুনার অভ্যন্তরে আর যমুনার কিনারে মিলিয়ে। সেই সময় আমরা দেখেছি যে, যারা আজকে করাপশনের জন্য হিসাব নিতে বলছেন এবং ব্যবস্থা নিতে বলছেন; ফরেন লোনের কথা বলছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আজকে, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সবকিছু তদন্তের জন্য আপনি দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন।

তিনি বলেন, দুর্নীতি কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে সবকিছু খুঁজে বের করা হোক। টিআইবি গত কয়েকদিন আগে একটি রিপোর্ট দিয়েছে পত্রিকায়, আপনারা শুনেছেনসর্বোচ্চ দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে।

তিনি আরও বলেন, এবার বাজেট জনবান্ধব। বাজেট  দেয়ার আগে পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী