আন্তর্জাতিক

রেকর্ড-ভাঙা তাপপ্রবাহে ফ্রান্সে ১০০০ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

সংগৃহীত

ইউরোপজুড়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে ফ্রান্সে  ১ হাজার মানুষ মারা গেছে।  

রোববার (২৮ জুন) দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা বলছে,  বেশিরভাগ মৃত্যুই ৬৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিদের হয়েছে এবং আবাসিক পরিচর্যা কেন্দ্র ও বাড়িতে হওয়া মৃত্যু সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে তারা আশঙ্কা করছে।

বিজ্ঞানীরা বলেছেন যে ২০ জুন শুরু হওয়া তাপপ্রবাহটি ছিল ইউরোপে রেকর্ড করা সবচেয়ে তীব্র তাপপ্রবাহএই অঞ্চলে সারা পৃথিবীর চেয়ে দ্রুত হারে জলবায়ু বা আবহাওয়া পরিবর্তিত হচ্ছে।

ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে যে,  তাপপ্রবাহটি পূর্ব দিকে সরে যাচ্ছে। দেশটির অধিকাংশ এলাকায় তীব্র গরমের প্রকোপ কমে এলেও, উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় এখনও তাপপ্রবাহের সতর্কতা বহাল রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট লা ট্রিবিউনপত্রিকাকে বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হয়ে আসার পরও তাপপ্রবাহের প্রভাব আরও ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ফ্রান্স #তাপপ্রবাহ