জাতীয়

চলতি মাস থেকেই চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা : দীনেশ ত্রিবেদী

প্রায় দুই বছর পর চলতি মাসের ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা।

বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন,  আগামী রোববার (২৮ জুন) থেকে আবেদন গ্রহণ করা হবে। মানবিক বিবেচনায় আমরা মেডিক্যাল ভিসার গতিও বাড়ানো হবেপাঁচটি আইভেক দিয়ে আবেদন নেওয়া হবে। সেগুলো হলো, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা।

হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করি, এর ফলে আমাদের দুই সার্বভৌম দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে’।

এর আগে আজ সকালে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এরপরেই আইভ্যাক এর অনুষ্ঠানে গিয়ে এ ঘোষণা দেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে বন্ধ হয়ে যায় ভারতের সব ধরনের ভিসা ইস্যু। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ওই বছর ৪ আগস্ট থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় পাসপোর্ট ফেরত ও জমা কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে, আগস্টের শেষের দিকে বিশেষ ব্যবস্থায় সীমিত আকারে পাসপোর্ট ফেরত দেওয়া শুরু হয় এবং নতুন আবেদন স্থগিত রাখা হয়। 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্যুরিস্ট ভিসা