জাতীয়

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ হোসেন

বায়ান্ন প্রতিবেদন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।

বুধবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী।

তিনি জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি সরকারি পত্র পেয়েছেন তিনি।

পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে সভাপতি এবং সৈয়দ জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল #নতুন সভাপতি #অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন