ফুটবল

আত্মঘাতী গোলে ড্র দিয়েই বিশ্বকাপ শুরু মিশরের

স্পোর্টস ডেস্ক

বেলজিয়ামের বিপক্ষে ইমান আশুরের গোলে বিশকাপে দুর্দান্ত শুরু পেয়েছিল মিশর। সোমবার (১৫ জুন) দিবাগত রাতে সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ‘জি’ গ্রুপের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আফ্রিকার এই দেশটি।

একসময়ের সোনালি প্রজন্মের বেশিরভাগ খেলোয়াড় না থাকলেও কাগজ-কলমের হিসেবে ম্যাচের ফেভারিট ছিল বেলজিয়াম। তবে মাঠের লড়াইয়ে দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য দেখা যায়নি।

শুরু থেকেই মিশর আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে এবং বেলজিয়ানদের সমানতালে চ্যালেঞ্জ জানিয়েছে।

খেলার ২০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মোহাম্মদ সালাহ’র দুর্দান্ত এক পাস থেকে ইমাম আশুর গোল করলে ১-০ গোলে এগিয়ে যায় মিশর। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল।

গোল শোধে মরিয়ে হয়ে খেলতে থাকে বেলজিয়াম। প্রথমার্ধের শেষ দিকে ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৬৬তম মিনিটে।  

বদলি খেলয়াড় হিসেবে মাঠে নামেন রোমেলু লুকাকু। নামার মাত্র ২২ সেকেন্ড পরই তার উপস্থিতি বদলে দেয় ম্যাচের চিত্র। থমাস মুনিয়েরের ক্রস থেকে লুকাকু বল স্পর্শ করতে না পারলেও তার উপস্থিতির চাপে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন মোহাম্মদ হানি।

আত্মঘাতী সেই গোলেই সমতায় ফেরে বেলজিয়াম। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র করে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে মাঠ ছাড়ে দু'দল।  

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #ফিফা বিশ্বকাপ #বেলজিয়াম #মিশর