বিনোদন

বাবার মৃত্যুতে নিঃসঙ্গতা কাটাতে টেডি বিয়ারের আশ্রয় নিলেন এশা!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বাবা ধর্মেন্দ্র দেওলের সাথে মেয়ে এশা দেওল এর সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। তাই বাবাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানান, তার বিছানা অসংখ্য টেডি বিয়ারে ভরে আছে। 

এশা বলেন, ছোটবেলা থেকেই তিনি টেডি বিয়ার খুব ভালোবাসেন। বয়স বাড়লেও সেই অভ্যাস বদলায়নি। এখনও তার শোয়ার ঘরে প্রচুর টেডি বিয়ার রয়েছে। তবে বাবাকে হারানোর পর টেডি বিয়ারে প্রতি টান আরও বেড়েছে।  তিনি টেডি বিয়ারগুলোকে জড়িয়ে ধরে এক ধরনের মানসিক স্বস্তি পান। কঠিন সময়ের মধ্যে এগুলো যেন তাঁকে নিরাপত্তা ও সঙ্গ দেয়।    

অভিনেত্রী জানান, বাবার অনুপস্থিতি মেনে নেওয়া তার  পক্ষে কঠিন হয়ে পরেছে।  এই কঠিন সময়ে এখনও শোকের মধ্য দিয়েই দিন পার করছেন তিনি।  তাই অনেক সময় একাকিত্ব বা আবেগপ্রবণ মুহূর্তে টেডি বিয়ারগুলোকেই কাছে টেনে নেন।  যা তাকে মানসিকভাবে কিছুটা শান্ত থাকতে সাহায্য করে।            

সাক্ষাৎকারে এশা আরও বলেন, ছোটবেলায় তার বাবা ধর্মেন্দ্র ছিলেন অত্যন্ত স্নেহশীল এবং দায়িত্ববান একজন মানুষ। বাবার সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি এখনও তার জীবনের অন্যতম বড় সম্পদ। বাবাকে হারানোর পরে সেই স্মৃতিগুলিই তাকে শক্তি জোগায়। সম্প্রতি ব্যক্তিগত জীবন ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এশা। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, বাবার চলে যাওয়ার শোক কখনোই পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব। 

 

পি/ডি       

এ সম্পর্কিত আরও পড়ুন #ধর্মেন্দ্র #এশা দেওল