জাতীয়

ভারতে আটক ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে ভারতের হাতে আটক ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে এনেছে সরকার।

রোববার (৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়, আজ বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে তাদের গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড। একইসঙ্গে ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন চারটি মাছ ধরার বোটও গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  যথাযথ দ্বিপক্ষীয় প্রক্রিয়া অনুসৃত হলে বাংলাদেশ বরাবরই বিদেশে অবস্থিত বাংলাদেশিদের প্রত্যাবাসনে সহায়তা দিয়ে থাকে।

এই প্রত্যাবাসন কার্যক্রমটি সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার একযোগে কাজ করেছে।

আই/এ