জামালপুরের ইসলামপুর উপজেলায় আমগাছ থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৫জুন) সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের পশ্চিম লাউদত্ত গ্রামে এ ঘটনা ঘটে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত হযরত আলী (৬০) পশ্চিম লাউদত্ত গ্রামের বাসিন্দা এবং হাফেজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের কয়েকজন মানুষ হযরত আলীর বাড়ির পাশের একটি পুকুরপাড়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে বিষয়টি দ্রুত ইসলামপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি মিজানুর রহমান জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
পিডি