দেশজুড়ে

আগুনে পুড়ে ছাই হয় শত পরিবারের ঈদ আনন্দ

বায়ান্ন প্রতিবেদক

আর একদিন পরই ঈদুল আজহা। সারাদেশের মানুষ যখন এই উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই  রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। এই আগুনের লেলিহান শিখা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে শতাধিক ঘর-বাড়ি। কেড়ে নিয়েছে জীবনের প্রায় সবকিছু।  সেই আগুনের পোড়া গন্ধে মিলিয়ে গেছে এসব মানুষের ঈদের আনন্দ।  

 

 স্থানীয়রা জানান, বস্তির  এক থেকে দেড়শ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের ভেতরে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে টিন, কাঠ, কাপড় আর ভাঙাচোরা ঘরের সামগ্রী।  কষ্ট করে গোছানো সংসার, আসবাব-সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিভে যাওয়ার পর অনেকেই পোড়া ছাইয়ের মধ্যেই শেষ সম্বলটুকু খুজছেন।  

 

এদিকে  মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই বস্তির বাসিন্দারা পোড়া ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন। কেউ পোড়া টিন, কেউ ঘরের ভাঙা সরঞ্জাম বের করছেন। 

 

সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর কালশী এলাকার বাউনিয়াবাঁধ বস্তিতে ভয়াবহ আগুন লাগে।  ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

 

পিডি