দেশজুড়ে

হামের টিকাদানে অভাবনীয় সাফল্য, টিকা পেয়েছে দুই কোটির বেশি শিশু : স্বাস্থ্যমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ইতোমধ্যে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন।

সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে হামের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রার হার ১২২ শতাংশ। প্রথম ধাপের ১৮টি উপজেলায় সফলভাবে ক্যাম্পেইন পরিচালনার পর সেখানে হামের সংক্রমণ এখন প্রায় শূন্যের কোঠায়।

তিনি আরও বলেন, লক্ষ্যমাত্রা অর্জনের পরও হামের টিকাদান কার্যক্রম চলমান রয়েছে এবং নিয়মিত ইপিআই কর্মসূচির পাশাপাশি বাদ পড়া শিশুদের চিহ্নিত করে ডেকে ডেকে টিকা দেয়া হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, হাম প্রতিরোধে প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন এবং দেশের স্বাস্থ্যখাতের সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।

এর আগে হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে রোগীদের  সঙ্গে কথা বলেন। এছাড়াও খাবারের মানও যাচাইয়ের পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা ও নানা রকম সমস্যার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

 

 

 আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #হামের টিকা #প্রধানমন্ত্রী #স্বাস্থ্যমন্ত্রী #সরদার মো. শাখাওয়াত হোসেন