দেশজুড়ে

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, এখনো নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে দ্রুত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ফরিদপুরমুখী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজন নিহত হন।

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #দুর্ঘটনা