আবহাওয়া

১১ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, কমতে পারে তাপমাত্রা

ছবি: সংগৃহীত ফাইল ছবি

দেশের ১১ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি কিছু সময় অব্যাহত থাকতে পারে।

এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #তাপপ্রবাহ #তাপদাহ #বৃষ্টি #আবহাওয়া অধিদপ্তর