ধর্ম

কোরবানির পশুর যে অংশগুলো খাওয়া নিষেধ

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের স্মরণে মুসলমানরা প্রতি বছর পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি করে থাকেন। ইসলামী শরিয়ত অনুযায়ী, নিসাব পরিমাণ সম্পদের মালিকদের জন্য কোরবানি ওয়াজিব।

ইসলামে কোরবানির পশুর গোশত খাওয়া হালাল হলেও কিছু নির্দিষ্ট অংশ খেতে নিরুৎসাহিত করা হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কিছু অংশ খাওয়াকে অপছন্দ করতেন।

হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, বিখ্যাত তাবেয়ি হযরত মুজাহিদ (রহ.) বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির সাত জিনিস খাওয়াকে অপছন্দ করেছেন। তা হলো- প্রবাহিত রক্ত, পিত্ত, মূত্রথলি, মাংসগ্রন্থি, নর ও মাদি পশুর গুপ্তাঙ্গ এবং অণ্ডকোষ। (বায়হাকি)।

তবে মহান আল্লাহ পবিত্র কুরআনে রক্ত খাওয়াকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন।

তিনি বলেন,  ‘আপনি বলুন  যা কিছু বিধান আমার কাছে পাঠানো হয়েছে, তার মধ্যে আমি এমন কোনো বস্তু পাই না যা আহারকারীর জন্য হারাম, কেবল মৃত বস্তু অথবা প্রবাহিত রক্ত’। (সূরা আল-আনআম, আয়াত: ১৪৫)

 

আরআই/এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কোরবানি