অর্থনীতি

১৯ দিনে দেশে এলো ২৪৮ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে ২৪৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গেল বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

বুধবার (২০ মে) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাসের ১ থেকে ১৯ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৮২ দশমিক ৪ শতাংশ।

শুধু ১৯ মে একদিনেই দেশে এসেছে ১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ ৩ হাজার ১৮১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ হাজার ৬৩৩ কোটি মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৮ দশমিক ৫ শতাংশ।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রেমিট্যান্স #ডলার #বাংলাদেশ ব্যাংক