স্বাস্থ্য

হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ১১১৫

গত ২৪ ঘণ্টায়  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১১৫ জন।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩৩৭ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময় ঢাকা ও সিলেট বিভাগে  হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬ শিশু।

গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭ জন। একই সময়ে সন্দেহজন হাম রোগে মৃতের সংখ্যা ৩৯৮ জন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাম