সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনাহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মে) বিকেলে হঠাৎ করেই বিএসএফের পক্ষ থেকে গুলি ছোড়া হয় বলে জানা যায়। এসময় পাল্টা গুলি চালায় বিজিবি। মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।
তিনি জানান, সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে। ঘটনার পর সোনাহাটসহ আশপাশের সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাটের সোনাহাট সীমান্ত এলাকায় হঠাৎ করেই গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। কী কারণে তারা গুলি ছোড়ে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনার জবাবে বিজিবি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি চালায়। ওই সময় বিএসএফ পিছু হটতে বাধ্য হয় বলে জানা গেছে।
এমএ//