ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

পদোন্নতি জটিলতা সিন্ডিকেট সভায় নিরসন না হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশপাশি ১১ মে থেকে কমপ্লিট শাটডাউনকর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা

রোববার (১০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এই কর্মসূচির ঘোষণা দেন

এতে বলা হয়, গত ৮ মে রাত ১০টার দিকে নোটিশ দিয়ে পরদিন বেলা ১১টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়। ওই সভায় অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত উপেক্ষা করা হয়েছে এবং চলমান সংকট নিরসনে কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি শিক্ষকদের

আজ শিক্ষকদের সাধারণ সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেন তারা। এর মধ্যে রয়েছে১১ মে থেকে উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি পালন এবং প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকদের পদত্যাগ।

এর আগে গত ২০ এপ্রিল থেকে  শিক্ষকদের পদোন্নতির দাবিকে কেন্দ্র করে টানা ১০ দিন আন্দোলন চলেপরে ৩০ এপ্রিল বরিশালের বিভাগীয় কমিশনার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভিন্ন অনুষদের ডিনদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক বৈঠকে সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর শিক্ষকরা কর্মসূচি শিথিল করে।  

কিন্তু আজকের ঘোষণার পরে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রমসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বরিশাল বিশ্ববিদ্যালয়