জাতীয়

বিমান যাত্রায় অতিরিক্ত সচিবদের বিশেষ নির্দেশনা

এখন থেকে সরকারি ব্যয় কমাতে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশ সফরের ক্ষেত্রে বিজনেস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ এর উপসচিব র. হ. ম. আলাওল কবিরের সই করা এই অফিস স্মারকে এ আদেশ দেয়া হয়।  মঙ্গলবার (৫ মে) এটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়,  প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাম্প্রতিক নির্দেশনার আলোকে সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১২ সালের ৯ অক্টোবর জারি করা সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত নির্দেশনার অনুচ্ছেদ ২১(খ)-এ যা-ই থাকুক না কেন, নতুন এই নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের সব কর্মকর্তা যাদের মধ্যে সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত বিদেশ সফরে ইকোনমি ক্লাসেই ভ্রমণ করবেন।

সরকারি ব্যয়ের ওপর চাপ কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য বলা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #অতিরিক্ত সচিব