রাজধানীর মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ।
রোববার (০৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
অধ্যাপক ডা. শেখ ফরহাদ বর্তমানে বিএমইউর অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএমইউ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
নতুন গভর্নিং বডিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা।
এছাড়া একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হাসান খান এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিত সুলতানা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের দপ্তর জানিয়েছে, প্রথম সভা থেকে এই গভর্নিং বডির মেয়াদ তিন বছর কার্যকর থাকবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ওবায়দুল ইসলাম এ মনোনয়ন অনুমোদন করেছেন।
এর আগে মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয় কলেজ কর্তৃপক্ষ। পরে চেয়ারম্যান, শিক্ষানুরাগী সদস্য ও একাডেমিক প্রতিনিধি মনোনয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করা হলে নতুন এ কমিটি গঠন করা হয়।
এমএ//