লাইফস্টাইল

সেদ্ধ ডিম সংরক্ষণে ছোট ভুলেই বড় স্বাস্থ্যঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক

সকালের ব্যস্ততায় অনেকেই আগে থেকেই ডিম সেদ্ধ করে রাখেন। সময় বাঁচাতে এটি বেশ সুবিধাজনক। কিন্তু  ঠিকভাবে সংরক্ষণ  না করলে এই সেদ্ধ ডিমই হয়ে উঠতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।  

পুষ্টিবিদরা বলেছেন, আমাদের দেশের গরম আবহাওয়ায় সেদ্ধ ডিম বেশি সময় বাইরে রাখা একেবারেই ঠিক নয়। ডিম সেদ্ধ করার পর সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা নিরাপদ। এর বেশি সময় বাইরে থাকলে এতে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে - যা খালি চোখে বা গন্ধে বোঝা যায় না।  

তবে চিন্তার কিছু নেই। কিছু সহজ  নিয়ম মেনে সংরক্ষণ করলেই সেদ্ধ ডিম নিরাপদে খাওয়া যায়। ডিম সেদ্ধ করার পর ঠান্ডা করে দুই ঘণ্টার মধ্যেই ফ্রিজে রাখতে হবে। তবে গরম অবস্থায় বন্ধ প্লাস্টিকের পাত্রে রাখা একেবারেই নিষেধ। 

একটি সেদ্ধ ডিম ফ্রিজে সঠিকভাবে সংরক্ষন করতে পারলে প্রায় এক সপ্তাহ ভালো থাকে। তবে আধা-সেদ্ধ ডিম দুই দিনের বেশি রাখা ঠিক নয়। আর খোসা না ছারিয়ে রাখাই ভালো - এতে স্বাদ ও পুষ্টির গুনগত মাণ ঠিক থাকে।     

অনেকেই ফ্রিজের দরজায় ডিম রাখেন যা সঠিক নয়। কারণ দরজা বারবার খোলা - বন্ধে তাপমাত্রায় পরিবর্তন হয়, ফলে ডিম নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। তাই ফ্রিজের ভেতরের অংশেই ডিম রাখা সবচেয়ে বেশি নিরাপদ।   

এদিকে কিছু লক্ষণ দেখলে সেই ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে। যেমন— ডিম থেকে তীব্র দুর্গন্ধ বের হলে, খোসা পিচ্ছিল হয়ে গেলে এবং খোসা অস্বাভাবিক সাদাটে দেখালে। 

আর একটি গুরুত্বপূর্ণ  বিষয় হলো, সেদ্ধ ডিম কেটে বা কুচি করে রেখে দেওয়া ঠিক নয়। এতে দ্রুত গুণাগুণ নষ্ট হয়। একইভাবে ডিপফ্রিজেও রাখা উচিত নয়, এতে ডিমের স্বাদ খারাপ হয়ে যায়।  

সঠিকভাবে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম যেমন থাকবে নিরাপদ, তেমনি মিলবে পুষ্টিগুণ - ঝুঁকি ছাড়াই। 

সেদ্ধ ডিম কত দেরিতে খেলে শরীরে ঢুকে বিপদ? 

সকালের তাড়াহুড়োয় অনেকেই আগে থেকেই ডিম সেদ্ধ করে রেখে দেন। পরে সময়মতো খাওয়ার জন্য এটি বেশ সুবিধাজনক মনে হলেও, ঠিকমতো না রাখলে এই সেদ্ধ ডিমই হয়ে উঠতে পারে স্বাস্থ্যঝুঁকির কারণ।

পুষ্টিবিদদের মতে, আমাদের দেশের গরম আবহাওয়ায় সেদ্ধ ডিম বেশি সময় বাইরে রাখা একেবারেই নিরাপদ নয়। ডিম সেদ্ধ করার পর সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যে খেয়ে ফেলা উচিত। এর বেশি সময় পার হলে ডিমে ক্ষতিকর জীবাণু জন্মাতে পারে। সমস্যা হলো, এই জীবাণু থাকলেও ডিমের গন্ধ বা চেহারায় তেমন পরিবর্তন বোঝা যায় না। যা আরও ঝুঁকিপূর্ণ।

তবে সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করলে সেদ্ধ ডিম নিরাপদে খাওয়া যায়। সেদ্ধ করার পর ডিম ঠান্ডা করে দুই ঘণ্টার মধ্যেই ফ্রিজে রাখতে হবে। খেয়াল রাখতে হবে, গরম অবস্থায় কোনো বদ্ধ প্লাস্টিকের পাত্রে রাখা যাবে না।

ফ্রিজে ঠিকভাবে রাখা হলে পুরো সেদ্ধ ডিম প্রায় এক সপ্তাহ ভালো থাকে। তবে আধা-সেদ্ধ ডিম দুই দিনের বেশি রাখা ঠিক নয়। আর সংরক্ষণের সময় ডিমের খোসা না ছাড়ানোই ভালো। এতে স্বাদ ও পুষ্টি ঠিক থাকে।

অনেকেই না জেনে ফ্রিজের দরজায় ডিম রাখেন। কিন্তু বারবার দরজা খোলার কারণে তাপমাত্রা ওঠানামা করে। ফলে ডিম নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ে। তাই ফ্রিজের ভেতরের অংশেই ডিম রাখা নিরাপদ।

এদিকে কিছু লক্ষণ দেখলে সেই ডিম খাওয়া থেকে বিরত থাকতে হবে। যেমন—

১. তীব্র দুর্গন্ধ বের হলে

২. খোসা পিচ্ছিল হয়ে গেলে

৩. খোসা অস্বাভাবিক সাদাটে দেখালে

আরেকটি জরুরী বিষয় হলো, সেদ্ধ ডিম কেটে বা কুচি করে রেখে দেওয়া ঠিক নয়। এতে দ্রুত গুণাগুণ নষ্ট হয়। একই সঙ্গে ডিপফ্রিজেও রাখা উচিত নয়। কারণ এতে ডিমের স্বাদ নষ্ট হয়ে যায়।

অল্প কিছু নিয়ম মেনে চললেই সেদ্ধ ডিম থাকবে নিরাপদ। আর আপনি পাবেন সম্পূর্ণ পুষ্টি, ঝুঁকি ছাড়াই।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিম সেদ্ধ #সুবিধাজনক #সংরক্ষণ