দেশজুড়ে

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বায়ান্ন প্রতিবেদন

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে সিরাজগঞ্জের কয়েকটি এলাকায় আজ শনিবার (০২ মে) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিরাজগঞ্জ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি ক্যুইন ফিডারের জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ফিডারের আশপাশে থাকা গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে ফিডারটির আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে কোদলাপুর, কোদলাপুর বড় ব্রিজ রোড, কল্যানী চুয়াপাড়া, কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস, আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোডসহ সংশ্লিষ্ট সব বিতরণ এলাকা।

নেসকো জানায়, আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি কাজ সম্পন্ন করার স্বার্থেই এই সাময়িক বিঘ্ন ঘটছে বলে জানিয়ে গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য সবার সহযোগিতাও কামনা করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিদ্যুৎ সরবরাহ #বন্ধ #সিরাজগঞ্জ #নেসকো