জাতীয়

জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না তাদের যে অতীত, সে ইতিহাস আমরা সবাই ভালো করে জানি। সে কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন পুরোপুরি তাদের রাজনৈতিকভাবে নির্মূল করা যায়, সেভাবে আমাদেরকে কাজ করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল)  দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে  জামায়াতে ইসলামীর আমিরের গতকাল দেয়া এক বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন।

তিনি বলেন,  আমি আজকে এক পত্রিকায় একটি সংবাদ দেখলাম। সংবাদটি আমাকে অত্যন্ত আহত করেছে। সেখানে জামায়াতে ইসলামীর আমির বলছেন, বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার কথায় প্রমাণিত হয়েছে

মির্জা ফখরুল বলেন,  নির্বাচনে যারা পর্যবেক্ষক এসেছিল, বাংলাদেশের সব পর্যবেক্ষণ প্রতিষ্ঠান, পত্রপত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে- এই নির্বাচন বাংলাদেশের জন্মের পর থেকে সবচাইতে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। সেই সুষ্ঠু বিচারের মধ্য দিয়েই বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে ২১৩টি আসন লাভ করে সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্যে বিএনপি শুধু প্রত্যাখ্যানই নয়,  নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে

তিনি আরও বলেন,  ৫ আগস্টের পরে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ হয়েছে, সেই প্রচেষ্টা ও সুযোগকে নষ্ট করার বা আবার একটা ফ্যাসিস্ট শাসনের পাঁয়তারা  জামায়াত করছে কিনা সেটা সকলের চিন্তা করতে হবে। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটাও চিন্তা করতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, মহান মে দিবসে  উপলক্ষ্যে বিএনপির ১ মে দুপুর ২ টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবেএই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মির্জা ফখরুল