এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের উপস্থিতি তাঁরা এনসিপিতে যোগদান করেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলটিতে যোগ দেন শেরেবাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইসহাক সরকার। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
আই/এ