হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে রাশিয়া ও অন্যান্য বন্ধুদেশগুলোর জন্য ট্রানজিট ফি মওকুফ করেছে ইরান।
শুক্রবার (২৪ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি রুশ গণমাধ্যমটিকে বলেছেন, ‘আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি। তবে ভবিষ্যতে কী হবে, তা আমি জানি না’।
জালালি বলেন, “এই মুহূর্তে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মিত্র দেশগুলোর জন্য প্রদত্ত ছাড়গুলো ব্যবহার করার চেষ্টা করছে’ এ সুবিধার মধ্যে রাশিয়াও রয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের মধ্যে তেহরান হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছে।
আই/এ