আবহাওয়া

দুপুরের মধ্যে কিছু অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

বায়ান্ন প্রতিবেদন

আকাশের মুখ ভার, বাতাসে অস্থিরতার ইঙ্গিত- দুপুরের আগেই দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বইতে পারে ঝড়ো হাওয়ার দাপট। সঙ্গে রয়েছে বজ্রবৃষ্টির আশঙ্কা, যা বাড়িয়ে দিচ্ছে সতর্কতার প্রয়োজনীয়তা।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের কয়েকটি অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই হাওয়া প্রবাহিত হতে পারে।

এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ফলে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের কথা বলা হয়েছে।

হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে সংশ্লিষ্ট এলাকাগুলোর নৌযান ও নদীবন্দরগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #উত্তর #উত্তর-পূর্বাঞ্চল #ঝড় #বজ্রবৃষ্টি