গত ২৪ ঘণ্টায় সারা দেশ হাম ও হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬৯ জন।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গিয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১২৭ জন।
গত ১৫ মার্চ থেকে অদ্যবধি পর্যন্ত সারা দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৭ জন এবং সন্দেহজনক আরও ১৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
আই/এ