আবহাওয়া

দেশের ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের তিন বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া বার্তায় বলা হয়, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #আবহাওয়া বার্তা #বৃষ্টি